নিজস্ব প্রতিবেদক : যশোরে চলছে করোনার ভয়াবহ তান্ডব। গত ৯ জুন থেকে যশোরে প্রথমে সীমিত লকডাউন, পরে কঠোর লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। এসব অভাবিদের বাড়িতে সবজি পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। সোমবার থেকে এই কার্যক্রম শুরু করেছেন তিনি। প্রথম দিন যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে এক হাজার ২০০ প্যাকেট সবজি বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। এজন্য তিনি ৯টি ওয়ার্ডে একটি করে স্বেচ্ছাসেব টিম গঠন করেছেন। টিমের সদস্যরা ঘরবন্ধী মানুষের বাড়িতে এসব সবজি পৌঁছে দিচ্ছেন। লকডাউন চলাকালে তার এই কর্মসূচি অব্যাহত থাকবে। যশোর শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল জানান, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আনোয়ার হোসেন বিপুলের উদ্যোগে তারা অভাবিদের বাড়ি বাড়ি সবজি পৌঁছে দিচ্ছেন। তিনি শহরের ১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব আছেন। প্রথম দিন পটল, পুঁইশাক, কচু, ঝিঙে, দেড়স, কাকরোল, মিষ্টি কুমড়া দেয়া হয়েছে। এদিকে, সোমবার সকালে আরবপুর ইউনিয়নে দিনমজুর, চা বিক্রেতা ও কর্মহীন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন আনোয়ার হোসেন বিপুল। খাবার হিসেবে প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, লবণ ও তেল দেয়া হয়। ইউনিয়নের ভেকুটিয়া বাজারের শহীদের মোড়ে শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাবার তুলে দেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। এ সময় বিশেষ অতিথি ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান মিলন। সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক, আরবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শহীদুজ্জামান শহীদের সার্বিক ব্যবস্থাপনায় খাবার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন শহর যুবলীগের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, আরবপুর ইউনিয়ন যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক রুপালি আক্তার রুপা, ইউপি সদস্য মামুনুর রশিদ, ইউপি সদস্য তরিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান সরদার, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জেলা সভাপতি মশিয়ার রহমান শান্ত প্রমুখ।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














