কুষ্টিয়া প্রতিনিধি : কঠোর স্বাস্থ্যবিধি নির্দেশনার মধ্যেও কুষ্টিয়ার করোনা সংক্রমণ বেড়েই চলেছে। জেলা করোনা ডেডিকেটেড হাসপাতালে জায়গা নেই। সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ ও দুইজনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের সেবিকা ইনচার্জ (স্টাফ নার্স) দীপ্তিরানী। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার তাপসকুমার সরকার জানান, করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৬২ জন রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ২২১ জনের নমুনা পরীক্ষা করে একদিনে রেকর্ড ৪৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৩৮ শতাংশ। এদিকে, চলমান সাত দিনের লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানছেন তারা। এদিকে, সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে সোমবার দিনভর অভিযান চালিয়ে ৬২ জনের কাছ থেকে ৪৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














