মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে গতকাল বৃহস্পতিবার সকালে ও দুপুরে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরো ১৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতরা হলেন মহেশপুর পৌর এলাকার ক্যাম্পপাড়ার ফিরোজ মাষ্টারের স্ত্রী জোহরা বেগম (৭৮) ও বোয়ালিয়া গ্রামের শরীফুল ইসলাম (৬২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার জানান, করোনা ভাইরাসের উপর্সগ নিয়ে বোয়ালিয়া গ্রামের শরীফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ক্যাম্পপাড়ার জোহরা বেগম নিজ বাড়ীতেই মারা গেছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনা পজেটিভে আক্রান্ত হয়েছে বলেও জানান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার। এদিকে টানা ৭তম দিনের মতো চলছে কঠোর ভাবে অলডাউন। সকাল থেকেই একেবারেই জনশুন্য মহেশপুর শহর। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোষ্ট।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...













