করোনা ভাইরাসে মণিরামপুরে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনি ব্যক্তি উদ্যোগে এ সহযোগিতার হাত বাড়ি দিয়েছেন। সোমবার সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার শ্যামকুড় উত্তরপাড়া এলাকায় এস এম ইয়াকুব আলীর পক্ষে গরীব, অসহায়, দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, সদস্য রকি আহম্মেদ, সাংবাদিক তাজাম্মূল হুসাইন, ব্যবসায়ী রাসেল হোসেন, আতিয়ার রহমান, আকরামুজ্জামান প্রমুখ। এস এম ইয়াকুব আলী বলেন, মা মাটি মানুষ ও মাতৃভূমির কাছে প্রতিটি মানুষই ঋণি। সেই আত্ম-উপলদ্ধি থেকেই মানুষদের জন্য কিছু করা। আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতেও এ সকল অসহায় ও দুঃস্থদের মাঝে সাহায্যে সহযোগিতা অব্যাহত থাকবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














