শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা) প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ৪০ কেজি বিষাক্ত চিংড়িসহ উপজেলা সদরের ৪ নং কয়রা গ্রামের আবু হাসান নূরী (৩৫) নামের এক অসাধু জেলেকে আটক করেছে কয়রা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই শনিবার ভোররাতে কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের আইসি এস আই টিপু সুলতানের নেতৃত্বে ক্যাম্প পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন ৪ নং কয়রা লঞ্চ ঘাট এলাকা থেকে বিষ দিয়ে নিধন কৃত ৪০ কেজি চিংড়িসহ ওই জেলেকে আটক করে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে, আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ বুলবুল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন, ওই সময় জব্দকৃত ৪০ কেজি বিষাক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। উল্লেখ্য স¤প্রতি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে মাছ ধরা বন্ধ (সরকারিভাবে নিষিদ্ধ) থাকলেও কোম্পানি নামধারী প্রভাবশালী এক দাদন ব্যবসায়ী বনবিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সাথে চুক্তি করে মাছ ধরা অব্যাহত রেখেছে। ইতোমধ্যে থানা পুলিশ বেশ কয়েকজন অসাধু জেলেকে সুন্দরবনে বিষ দিয়ে মারা মাছ সহ আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













