,নড়াইল প্রতিনিধি ঃ করোনা টীকার জন্য অন লাইনে ফ্রি রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল শহরের পুরাতন বাসটামির্নাল চত্বরে বঙ্গবন্ধু চত্বরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে জাতীয় পরিচয়পত্রের নম্বর ও একটি মোবাইল নম্বর দিতে হবে। বয়স হতে হবে কমপে ৩৫ বছর। রবিবার (১৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমে উদ্বোধন করেন মাশরাফী বিন মোর্ত্তজার গর্বিত পিতা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মোর্ত্তজা স্বপন। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সালাউদ্দিন নান্না, ইতনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিহানুক রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, যুবলীগ নেতা এসএম ফয়সাল সাদি, রামিম রহমান,শাহীন-উল হক শাওন সহ অনেকে। সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন বলেন,‘ সারা বাংলার আইকন মানবিক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার উদ্যোগে কোভিড-১৯ ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষ ফ্রি রেজিষ্ট্রেশন করতে পারবেন। নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং অর্গানাইজেশন এই কার্যক্রম বাস্তবায়ন করবে। প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলছে। এই বুথের মাধ্যমে ফ্রি রেজিষ্ট্রেশন ও প্রিন্ট করে নিতে পারবেন টীকা নিতে আগ্রহী ৩৫ বছরের উর্দ্ধবয়সী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













