গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর (খুলনা) ঃ খুলনার ডুমুরিয়ায় বিলাসী জাতের মুখীকচু চাষে কৃষকে’র ভাগ্যের পরিবর্তন ঘটেছে। এবছর ডুমুরিয়া উপজেলায় মোট ৫০জন কৃষক প্রত্যেকে ২০শতক জমিতে মুখীকচু চাষ করেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বিলাসী জাতের মুখীকচুর প্রদর্শনী দেয়া হয় উপজেলার মোট ৫০জন কৃষককে। কৃষি অফিস থেকে তাদেরকে বীজ ও সার দেয়া হয়েছে। মুখীকচু চাষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা সরজমিনে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়েছে। এছাড়া মুখীকচু চাষের উপর ৫০জন কৃষককে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রশিণও দেয়া হয়েছে। একারণে মুখীকচু চাষে তারা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পেরেছে। এব্যাপারে আটলিয়া ব্লকের মালতিয়া গ্রামের কৃষক কামরুল ইসলাম মোড়ল ও আসাদ মোড়ল বলেন, বীজ ও সার আমরা উপজেলা কৃষি অফিস থেকে পেয়েছি। মাঘ/ফাল্গুন মাসে বীজ রোপন করেছি। এমাসেই ফসল তুলতে পারব। এবছর আমার জমির আগাছা পরিষ্কার ও পানি সেচসহ মোট ব্যয় করেছি ৮হাজার টাকা। আশাকরি ২০শতক জমিতে প্রায় ৪০হাজার টাকার মুখীকচু বিক্রয় করতে পারব। কৃষক নুর ইসলাম বলেন, আমি গত ২২জুলাই মুখীকচুর তেটি ৪০হাজার টাকায় বিক্রয় করেছি। কৃষক মাহাবুর রহমান বলেন, আমি গত ১৮জুলাই আমার মুখীকচুর তেটি ৫৮হাজার টাকায় বিক্রয় করেছি। যা খরচের তুলনায় প্রায় ৫গুন লাভ হয়েছে। টাকাও একবারে পেয়েছি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ দাস বলেন, আমরা উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে প্রতিনিয়ন সরজমিনে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, এবছর যারা মুখীকচু চাষ করেছে তাদেরকে আমরা প্রশিণ দিয়েছি। ৫০জন কৃষককে বীজ ও সার দিয়েছি। এছাড়া আমরা মাঠে গিয়ে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছি। অল্প পরিশ্রমে বেশী লাভ হওয়ায় উপজেলার অনেকে মুখীকচু চাষে আগ্রহ দেখাচ্ছে।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














