কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে রোববার রাতে রাশিদুল ইসলাম মৃধা (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি একই গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় দামুকদিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ঝন্টু মোল্লা আহত হন। এই হত্যার জন্য আওয়ামী লীগের অপর গ্রুপ কে দায়ী করে নিহতর ভাতিজা আজমীর শরীফ জানান শুক্রবারে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামে মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য আজ রোববার রাতে শৈলকুপা থানায় বৈঠকের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাকেন। ওসির মীমাংসা বৈঠকে হাজির হওয়ার জন্য নিহত রাশিদুল ইসলাম মৃধাসহ তার লোকজন রওনা দিলে পথিমধ্যে প্রতিপ গ্রুপের বকুল ও জাহিদের নেতৃত্বে দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রাতের আধারে তারা রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। নিহত উকিল মৃধা আওয়ামী লীগের মন্নু- নায়েব গ্রুপের সমর্থক বলে তার স্ত্রী মনোহরপুর ইউনিয়ন এর ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার তানিয়া খাতুন জানান। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...













