কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জে লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে ঋণের কিস্তি আদায় করায় ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত ‘ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট’ (ডিএফইডি)-কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কলেজপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন। ওই সময় ডিএফইডি কর্তৃপকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় শহরে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট নয় হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানান, সরকারি নির্দেশনা অমান্য করে শহরের কলেজপাড়া এলাকার মিরাজুল হকের বাড়িতে কিস্তি নিতে আসে একটি এনজিওর কর্মী। ঋণের কিস্তি আদায় করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে এনজিও-টিকে। এছাড়াও শহরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নয় হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে লকডাউন অমান্য করায়।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...













