এইচ এম জুয়েল রানা : যশোরের অভয়নগর উপজেলায় এক মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ওই মদ্রাসার এক শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে গতকাল বুধবার রাতে অভয়নগর থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত সভাপতিকে আটক করেছে। আটককৃত ওই সভাপতির নাম আব্দুর সবুর শেখ (৬০)। তিনি অভয়নগর উপজেলার কোটা পুরুষ ও মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কার্যনির্বাহী কমিটির সভাপতি। গত মঙ্গলবার সকালে শ্লীলতাহানীর ঘটনা ঘটে। মামলা সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ওই শিক্ষিকা মাদ্রাসার আবাসিক হলে তার রুমে ঘুমিয়ে ছিলো। এ সময় আব্দুস সবুর শেখ তার কক্ষে ঢুকে তার স্বামীকে ডাকতে থাকে। তার স্বামী বাসায় নেই জেনে তিনি শিক্ষিকাকে জাপটে ধরেন। এ সময় ওই শিক্ষিকা চেচামেচি করলে আব্দুর সবুর শেখ দৌড়ে পালিয়ে যান। এরপর ওই শিক্ষিকা বিচার চেয়ে মাদ্রাসা কর্ত্তৃপক্ষের কাছে মৌখিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় এ বিষয়ে মাদ্রাসায় একটি সালিশী বৈঠক হয়। বৈঠক চলাকালে শতাধিক এলাকাবাসী হঠাৎ মাদ্রাসায় প্রবেশ করে সভাপতির শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর পুলিশ আব্দুর সবুরের বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওইদিন রাত এগারটার দিকে ওই শিক্ষিকা অভয়নগর থানায় আব্দুর সবুরের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করে। ওই মাদ্রাসার সাধারণ সম্পাদক প্রভাষক মো: নুরজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদ্রাসার এক শিক্ষিকাকে সভাপতি আব্দুর সবুর শেখ শ্লীলতাহানির প্রচেষ্টা চালায়। ওই শিক্ষিকা কর্ত্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে বুধবার সন্ধায় আমরা বৈঠকে বসি। এসময় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও শবুর শেখকে আটক করে।’ আব্দুস সবুর শেখ বলেন, ‘পুরোঘটনা মিথ্যা ও সাজানো।’ অভয়নগর থানার গাজীপুর ক্যাম্প ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা( উপপরিদর্শক) সু কল্যাণ বিশ্বাস বলেন,‘ এক মাদ্রাসার শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে বুধবার রাতে মামলা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ’
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














