কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহে মৃত্যু শোকে আহাজারি বাড়ছে। ভারি হচ্ছে পরিবেশ। দীর্ঘ হচ্ছে লাশের হিসাব। প্রতিদিন ৭/৮ জন করে এই রোগে আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। মৃত্যুর খবরে মানুষ আর তেমন বিচলিত নয়। খবরগুলো নিজেদের ফেসবুকের টাইম লাইনে দিয়েই শেষ। জানাচ্ছেন শোক। কিন্তু যে পরিবারের একজন উপার্জনম মানুষটি চলে যাচ্ছে সেই পরিবারে হা-হুতাশ যেন কমছেই না। মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছে দিনকে দিন। এ রোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহের ৬৭টি ইউনিয়নে হুহু করে মৃত রোগীর সংখ্যা বাড়ছে। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে প্রায় ১৬ মাস পার হচ্ছে। এই সময়ের মধ্যে ঝিনাইদহ জেলায় ৩০শে জুলাই শুক্রবার পর্যন্ত মারা গেছে ২৭০ জন। এই মৃত্যুর সংখ্যা নিয়ে ঝিনাইদহ সিভিল সার্জনের দপ্তর থেকে পাওয়া তথ্যে গড়মিল রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআরের তথ্য মতে ২৮ জুলাই পর্যন্ত ঝিনাইদহে মৃত্যু দখোনো হয়েছে ২৫৮ জন। শুক্রবার মারা গেছে আরো ৭ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ২৬৭ জন হলেও ঝিনাইদহ সিভিল সার্জনের দপ্তর থেকে বলা হয়েছে ১৯৯ জনের কথা। বাকী ৬৯ জনের কথা উল্লেখ নেই। অন্যদিকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন বৃহস্পতিবার পর্যন্ত লাশ দাফন করেছে ১৫৭ জনের। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের করোনার নমুনা পরীা ও শনাক্তের তথ্য-উপাত্তে দেখা গেছে, ২৮ জুলাই পর্যন্ত দেশে সর্বমোট মৃত ২০ হাজার ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চসংখ্যক ৯ হাজার ২৭৩ জন রয়েছেন। আর সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ৫২২ জনের। খুলনা বিভাগের সর্বমোট দুই হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাগেরহাটে ১৯১ জন, চুয়াডাঙ্গায় ২০৬ জন, যশোরে ৪০৫ জন, ঝিনাইদহে ২৫৮ জন, খুলনায় ৫২২ জন, কুষ্টিয়ায় ৬০১ জন, মাগুরায় ৯০ জন, মেহেরপুরে ১৫৮ জন, নড়াাইলে ১২২ জন এবং সাতীরায় ৯২ জন রয়েছেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














