কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া গ্রামের স্থানীয় মসজিদে নামাজের সময় ইকামত দেওয়াকে কেন্দ্র করে প্রতিপরে হামলায় মোদচ্ছের হোসেন (৫০) নামের এক কৃষক নিহত ও তারই চাচাত ভাই ওহিদ হোসেন এবং ভাতিজা ইউনুস হোসেন আহত হয়েছেন। নিহত মোদাচ্ছের একই গ্রামের শুকুর আলীর ছেলে। শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে পুটিয়া বউ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঝিনাইদহের পুটিয়া গ্রামের মসজিদে গতরাতে এশার নামাজের সময় মুয়াজ্জিন না থাকার কারণে স্থানীয় মুসল্লী জাহিদ হোসেন ইকামত দেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাতব্বর জাফর হোসেনের সাথে মোদাচ্ছেরের তর্ক-বির্তক হয়। গত রাতের ঘটনার জের ধরে শুক্রবার (৩০ জুলাই) সকালে ঐ গ্রামের বউ বাজারে মোদাচ্ছের ও তার ভাই-ভাতিজা গল্প করছিলো। এ সময় জাফর গ্রুপের লোকজন এসে রামদা-চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এ হামলায় ঘটনাস্থলে কৃষক মোদাচ্ছের হোসেন নিহত ও তার চাচাত ভাই ওহিদ হোসেন এবং ভাতিজা ইউনুস আলী মারাত্বক জখম হন। তিনি আরও জানান, হামলার পর স্থানীয় লোকজন আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় দু-গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ নিহতের স্বজনদের অভিযোগ, অতর্কিতভাবে এই গ্রামের জাফর গ্রুপের লোকজন এসে গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মোদাচ্ছেরকে হত্যা করেছে ও তারই ভাই-ভাতিজাকে কুপিয়ে জখম করেছে। তারা এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন। এদিকে সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ ফাল্গুনি রানী শাহা জানান, সকালে পুটিয়া গ্রাম থেকে তিনজন জখমী রোগী আসলে পথেই মোদাচ্ছের হোসেনের মৃত্যু হয়েছে। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













