পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় গাঁজা ও ছুরা সহ ইমামুল জোয়াদ্দার নামে এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি উপজেলার গদাইপুর কর্মকার পাড়ার সিদ্দিক গাজীর বাড়ীর রাস্তার উপর। এ ঘটনায় থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এস,আই) আল-আমিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গদাইপুরের ইকরাম জোয়াদ্দারের ছেলে ইমামুল ইসলাম জোয়াদ্দার (১৯) কে স্থানীয় জনতা সন্দেহজনকভাবে আটক করে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জনতা কর্তৃক সন্দেহজনক ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ও তার দেহ তল্লাশী করে ৮ পুরিয়া গাঁজা ও ১টি কাঠের বাটযুক্ত ছুরা উদ্ধার করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, গদাইপুর এলাকায় এ চক্রটি মাদক বিক্রি ও ডাকাতি করে আসছিল। তারা দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে দস্যুবৃত্তি করে। ধৃত আসামীর নামে গাঁজা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। যার নং- ২৯ ও ৩০, তারিখ- ৩০/০৭/২০২১। তাকে আইনী প্রক্রিয়া শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় প্যানেল কোড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














