পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় বয়স জালিয়াতি করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে পুরোহিতসহ ছেলে ও মেয়ের পিতাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে এ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হক।জানা যায়,উপজেলার হিতামপুর গ্রামের বাসুদেব বিশ্বাস তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পার্শ্ববর্তী হরিঢালীর নারদ বিশ্বাসের ছেলে সাথে বুধবার সন্ধ্যায় বিয়ে দেন। সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়ার অপরাধে পুরোহিত, ছেলে-মেয়ের অবিভাবককে ৪ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ছেলে মেয়ের পিতা ও পুরোহিতকে বিয়ের অনুষ্ঠান থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। এদিকে জালিয়াতি করে মেয়ের বয়স বৃদ্ধি করায় গদাইপুর ইউনিয়ন পরিষদের বাদী হয়ে থানায় অভিযোগের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













