পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান নিদৃষ্ট সময়ের আড়াই মাস আগেই শত ভাগ সফল হয়েছে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,চলতি বোরো মৌসুমে সরকার পাইকগাছায় ৬৭২ মেট্রিক টন ধান, ১৪১.৫৭০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা বেঁধে দেয়। খাদ্য অধিদপ্তর ২৮ এপ্রিল থেকে ধান,৭ মে থেকে চাল সংগ্রহের পরিপত্র জারী করে। ২৪ মে হতে ১৬ আগষ্টের মধ্যে ধান ও চাল সংগ্রহের সময় সীমা বেঁধে দেয়া হয়। যা ১৯ জুনের মধ্যে শতভাগ ক্রয় সম্পন্ন হয় বলে জানান কর্মকর্তা শিবুপদ ঘোষ।তিনি আরও বলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র পরামর্শে ধান ও চাল সংগ্রহের আগে কৃষক ও মিলারদের সাথে বৈঠক করেন। নিদৃষ্ট সময় থেকে কৃষকদের নিকট থেকে ২৭ টাকা কেজি বা ২৭ হাজার টাকা প্রতি টন ধান কেনার সিদ্ধান্ত নেয়। চাল ৪০ টাকা কেজি ১ হাজার ৬শ টাকা মন দরে চাল বিক্রয়ের জন্য ৮ জন মিলার চুক্তিবদ্ধ হন। এর মধ্যে ভদ্র রাইসমিল ১৫.৯০০ মেট্রিক টন, নিউ সুন্দর বন চাল কল ১৪.৭০০ মেট্রিক টন, শীল রাইস ১২.৩৩০ মেট্রিকটন, দাশ রাইস ১১.৯৪০ মেট্রিকটন,সাধু রাইস ১৩.৯২০,গাজী অটো ২৮.২৩০ মেট্রিক টন, গাজী ট্রেডার্স ২৫.৮৬০ মেট্রিক টন, ও তপন বিশ্বকর্মা রাইস ১৮.৬৯০ মেট্রিক টন চাল গুদামে চুক্তি অনুযায়ী দিয়েছেন। এদিকে উপজেলার পুরাইকাটী গ্রামের কৃষক আঃ রশিদ জানায়, এ বছর বোরো ধান ভালো হয়েছে, পোকামাক ও বৃষ্টিতে তেমন নষ্ট হয়নি। আমি গুদমে অনেকের মত ধান বিক্রি করেছি। খাদ্য গুদাম কর্মকর্তা জানান এ বছর সরাসরি স্থানীয় কৃষকের নিকট থেকে ধান মিলারদের কাছ থেকে চাল কেনা হয়েছে। ফলে ৩১ আগষ্ট নয় ১৯ জুনের মধ্যে সফল করা সম্ভব হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, সরাসরি কৃষকদের সাথে যোগাযোগ ও মিলারদের সাথে সমন্বয় করায় সরকারের বেঁধে দেয়া সময়ের আগেই ধান – চাল সংগ্রহে লক্ষ মাত্রা অর্জন করা সম্ভব হয়েছে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













