স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটোজার্ণালিস্ট এসোসিয়েশন যশোর জেলা কমিটিকে করোনা সংক্রমন প্রতিরোধে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর মোমিন নগর সমবায় সমিতির ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে করোনা সংক্রমন প্রতিরোধে জেলা বঙ্গবন্ধু মানব কল্যান পরিষদের পক্ষ থেকে ফটোজার্ণালিস্ট এসোসিয়েশন যশোর জেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান মুনির ও সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুলের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, উপ-দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম তরফদার, যশোর জেলা বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের সভাপতি জিতু সাহা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, শহর শাখার সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও যুবলীগ নেতা জাহিদ হোসেন প্রমুখ।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













