গাজী আব্দুল কুদ্দুস,চুকনগর ঃ খুলনার ডুমুরিয়ায় ঝড়ে ভেঙে যাওয়া গাছের ডাল নিয়ে আসাকে কেন্দ্র করে নজরুল ইসলাম শেখ (৪০) নামে এক ব্যক্তিকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, উপজেলার আশরাফ আলী শেখের পুত্র রিপন শেখ (২২) ও ইমন শেখ (১৮) সহ ৪/৫জন ব্যক্তি ঝড়ে ভেঙে যাওয়া শিরিস গাছের ডাল বাড়িতে নিয়ে আসাকে কেন্দ্র করে একই গ্রামের প্রতিবেশী মৃত মোবারক আলী শেখের পুত্র নজরুল ইসলাম শেখকে মাগুরাঘোনা ঈদগাহ মাঠের পাশে রাস্তার উপর পেয়ে অতর্কিত হামলা করে। এসময় তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটাতে থাকে। পিটানোর একপর্যায়ে নজরুল ইসলাম পাশের পুকুরে পানিতে পড়ে যায়। এসময় তিনি পানি থেকে ওঠার চেষ্টা করলে রিপন শেখ লোহার রড দিয়ে তার নাকের উপর চোখ ও মাথা বরারব স্বজোরে আঘাত করে। সাথে সাথে নজরুল ইসলাম পানির উপর লুটিয়ে পড়ে। এ সংবাদে তার স্ত্রী বিউটি বেগম (৩২) ও কলেজ পড়–য়া কন্যা মুক্তা খাতুন (২০) পিতাকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরকেও পিটিতে রক্তাক্ত জখম করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। গুরুত্বর আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে আঁঠারমাইল বাজারের স্থানীয় একটি কিনিকে নিয়ে গেয়ে নজরুলের অবস্থা বেগতিক দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে নজরুল ইসলাম মারা যাওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং হত্যাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। নিহত নজরুলের স্ত্রী বিউটি বেগম বলেন,আমার চোখের সামনে আমার স্বামীকে খুনিরা পিটিয়ে হত্যা করেছে। আমি কিছুই করতে পারলাম না। কিন্তু আমি খুনিদের ফাঁসি চাই। কন্যা মুক্তা খাতুন বলেন, নরপিচাশরা পাগলা কুক্তার মত আমার নিরীহ পিতাকে আমার চোখের সামনে পিটাতে পিটাতে মেরে ফেলন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পোষ্ট মর্ডানের জন্য মর্গে রাখা ছিল এবং নিহত নজরুল ইসলামের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।
Home
খুলনা বিভাগ খুনিদের হামলায় স্ত্রী কন্যা আহত – মাগুরাঘোনায় তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এক ব্যক্তিকে...
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













