সাইফুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহ জেলায় গত ২মাসে আত্মহত্যা করেছে ৯৩জন। সবচেয়ে বেশী আত্মহত্যা করেছে ঝিনাইদহ সদর উপজেলায়। ঝিনাইদহ জেলা প্রশাসক অফিস সূত্রে প্রকাশ, গত মে ও জুন মাসে এই জেলায় আত্মহত্যা করেছে ৯৩জন। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩৬জন, শৈলকুপায় ১৫জন, হরিনাকুন্ডে ৯জন, কালীগঞ্জে ১৪জন, কোটচাঁদপুরে ৮জন, মহেশপুরে ১১জন আত্মহত্যা করেছে। সর্বাধিক আত্মহত্যা করেছে ঝিনাইদহ উপজেলায় ৩৬জন। আত্মহত্যাকারীদের মধ্যে ৪৭জন পুরুষ এবং ৪৬ নারী রয়েছে। ফাঁসিতে ও বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান আত্মহত্যা প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানিয়েছেন। এছাড়া তিনি আত্মহত্যা থেকে বেঁচে যাওয়া চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













