নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া : করোনায় বিপর্যস্ত কুষ্টিয়া জেলায় এবার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত রুগির নাম তরিকুল বারী বকুল (৩৫)। বর্তমানে তাকে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের ২ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডা. এম এ মোমেন জেলায় প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন তরিকুল বারী বকুলের মা আছিয়া খাতুন জানান, গত ৭ দিন আগে তার ছেলে জ্বরে আক্রান্ত। জ্বরের সাথে মাথা এবং শরীরে ব্যথা অনুভূত হয়। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে বকুল ওষুধ সেবন করতে থাকেন। কিন্তু শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে ৮ আগস্ট ডেঙ্গু পরীা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের কর্তব্যরত ইন্টার্নি চিকিৎসক ডা. আতিক রব্বানী জানান, সোমবার দুপুরে তরিকুল বারী বকুলকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা শুরু করার পর থেকে রোগীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনার মতো ডেঙ্গু যেন জেলায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে। কুষ্টিয়া পৌর এলাকা ছাড়াও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালানো হচ্ছে।
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ
সাইফুল ইসলাম, শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার...
ডুমুরিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক-২
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে...
ফকিরহাটে দিবা কফি হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন “রাজনীতি কোন পেশা নয়, মানুষের সেবা”:...
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "দিবা কফি হাউজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট"। স্থানীয় ও পথচারী মানুষের জন্য মানসম্মত খাবার ও...
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেছেন দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরুণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয়...
যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
যশোর অফিস : যশোরে চাঁদা না দেওয়ায় সুজন (২৫) নামে এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ সময় তাঁর...













