শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক অবৈধ কারেন্ট জাল ও চাইনা দোয়ারি বিক্রির অভিযোগে নিতিশ বিশ্বাস, হারাধন রায়, , মাহামুদুর রহমান ও সত্যপদ বিশ্বাস নামে চারজন মৎস সরঞ্জাম বিক্রেতাকে ১২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তারা চার জন উপজেলা সদর আড়পাড়া বাজারের সুতা ব্যবসায়ী। এসময় তাদের নিকট থেকে ১৫৫ পিচ কারেন্ট জাল ও ৩ টি চায়না দোয়ারি জব্দ করা হয় যা উপজেলা সদর আড়পাড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে এ ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা শারমিন আক্তার, শালিখা থানা উপ পুলিশ পরিদর্শক রকিবুল ইসলাম, বেঞ্চ সহকারী আখতারুজ্জামান, প্রসেস সার্ভার ওলিয়ার রহমানসহ আনসার সদস্য বৃন্দ প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, মৎস বিধৌত শালিখা উপজেলার মানুষ কে প্রানীজ আমিষে সমৃদ্ধ ও মৎস সম্পদ বিস্তার করতে আমাদের এ অভিযান যা ভবিষ্যতেও অভ্যাহত থাকবে। পাশাপাশি মৎসদস্যুদের দমন করতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













