শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ)/৩৬ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক শত টাকা জরিমানা করে আজ রোববার তাদেরকে মাগুরা জেল হাজতে পাঠানো হয়েছে। দ-প্রাপ্তরা হলেন উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামের বিজন মন্ডল ছেলে রনি মন্ডল(২৩) ও বিমল অধিকারীর ছেলে আকাশ অধিকারী(৩০)। গতকাল শনিবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিমাদ্রি ও এ এস আই তৌহিদের সঙ্গীয় ফোর্স চুকিনগর গঙ্গা ঘাট এলাকা থেকে দুই পুরিয়া গাঁজাসহ তাদের আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ বাতেনের পরিচালনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দু’জনকে ৩ মাসের জেল ১ শো টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বেন্স সহকারী এ এস এম আখতারুজ্জামান, প্রসেস সার্ভার ওলিয়ার রহমান, আনসার সদস্য বৃন্দ প্রমুখ। এব্যাপারে শালিখা উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, পূর্বেই শালিখা উপজেলা কে শতভাগ মাদকমুক্ত ঘোষণা করা হয়েছিল তারই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের এই অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি মাদকদ্রব্য সেবন নিয়ন্ত্রণে জিরো টলারেন্স অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













