কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধকালীন (এফ এফ) কমান্ডার ও ডাঁশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাষ্টারের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশ টার দিকে পান্টি ইউনিয়নের ডাঁশা স্কুল মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এবং পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ডাঁশা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য গতকাল সন্ধ্যা (১ সেপ্টেম্বর) ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














