অভয়নগর প্রতিনিধি : অভয়নগর উপজেলায় মশরহাটী গ্রামের বালুর গর্তের পানিতে পড়ে ছয় বছরের এক শিশু মারা গেছে। শিশুটির নাম আশা খাতুন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে একটি বালুর গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়। আশা খাতুন অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের মানিক শেখের মেয়ে। সে উপজেলার আহম্মদ আলী সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। প্রতিবেশী মোশাররফ হোসেন জানান, উপজেলার মশরহাটী গ্রামের মধ্যে এক বালু ব্যবসায়ী ভৈরব নদ খননের বালু স্তুপ করে রেখেছিলেন। তিনি সেখান থেকে বালু অন্যত্র বিক্রি করেছেন। এজন্য ওই জায়গাটা গর্ত হয়ে আছে। গত দুইদিন আগে বৃষ্টির পানিতে গর্তটি ভরে রয়েছে। আশা এবং আরও দুটি শিশু বৃহস্পতিবার দুপুরে সেখানে খেলছিল। দুপুর দেড়টার দিকে আশা পানিতে ডুবে যায়। অপর শিশু দুটি দৌড়ে বাড়িতে এসে খবর দেয়। এরপর এলাকাবাসীদের সহযোগিতায় গর্তের পানি থেকে ভাসমান অবস্থায় আশাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হক শুভ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির বাবা মানিক শেখ বলেন, বালু ব্যবসায়ীর তৈরি করা গর্তের পানিতে ডুবে আমার মেয়ে আজ চলে গেলো। যখন বালু ব্যবসা শুরু করা হয় তখন অমরা এর বিরোধিতা করেছিলাম। স্থানীয় জনপ্রতিনিধি ও ওই বালু ব্যবসায়ী কোনো দুর্ঘটনা ঘটবে না বলে আমাদের আশ্বস্ত করেছিলেন। আমার মেয়ে আজ সেই গর্তেই ডুবে মারা গেছে। কে আমার মেয়ের মৃত্যুর দায় নেবে?
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













