মহেশপুর (ঝিনাইদহ) অফিস ঃ মহেশপুরে বীর মুক্তিযোদ্ধার মেয়েকে যৌতুকের দাবীতে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে তার পাষন্ড স্বামী। উপায় না পেয়ে অসহায় মেয়েটি শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে উঠেছে। জানা যায়,উপজেলার সামন্তা চারাতলাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর মেয়ে শারমিন আক্তারের সঙ্গে ২০১৫ সালে একই জেলার কালীগঞ্জ থানার তালেশ্বার গ্রামের দাউদ হোসেনের ছেলে রানা আলীর বিয়ে হয়। তাদের একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর শারমিনের পিতা রানা আলীকে যৌতুক হিসেবে নগদ টাকা,স্বর্ণালংকার ও ফার্ণিচার সহ প্রায় সাড়ে ৭ লাখ টাকা প্রদান করে। ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় রানা ও তার মা-বাবা আবারো পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। শারমিন যৌতুক দিতে অস্বীকার করলে রানা ও তার মা-বাবা একত্রিত হয়ে শারমিনকে মারধর করেন। শারমিন বলেন, আমার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি শরিয়ত বিরোধী শিরকী কর্মকান্ডের সাথে জড়িত এবং ভন্ড পীর বাবা ভক্ত, নেশাগ্রস্থ, মাদক ব্যবসায়ী ও যৌতুক লোভী। আমার স্বামী ও শ্বশুর-শাশুড়ি যৌতুকের টাকার জন্য আমাকে মারধর করে ঘরে আটকে রাখে। আমার বাবা মা যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় ১৪ সেপ্টেম্বর সকালে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে শারমিন তার শিশু কন্যাকে নিয়ে বাবার বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। ভিকটিম শারমিনের অভিযোগ, যৌতুকের দাবিতে রানা আমাকে অমানুষিক শারীরিক ও মানষিক নির্যাতন করে সমস্ত শরীর তবিত করে দিয়েছে। সে আরো জানায়,যৌতুকের দাবীকৃত পাঁচ লাখ টাকা নিয়ে দ্রুত তার বাড়িতে না গেলে আমাকে এসিড নিক্ষেপ করে মেরে ফেলার হুমকি প্রদান করছে। বর্তমানে শারমিন জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে শারমিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইদহ আদালতে মামলা দায়ের করেছেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন,এ বিষয়ে অভিযোগ পাওযা গেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ
মহম্মদপুর (মাগুরা) প্রদিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে...
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত...
দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে...
স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া খালেক সরকার...
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার...
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে বিদেশে পালিয়েছে। ধ্বংস প্রাপ্ত...













