স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে যশোরে গণটিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে জেলার আটটি পৌরসভার ৭২টি ওয়ার্ডে এবং আটটি উপজেলার ৯৩ টি ইউনিয়নে এই গণটিকা দেয়া হয়েছে। সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানান, এদিনে গণটিকা উৎসবে জেলায় এক লাখ ৪১ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ দেয়ার টার্গেট। তালিকাভুক্তরা টিকা কার্ডসহ গিয়ে বাসার নিকটবর্তী বুথে টিকা নিতে পারবেন। তালিকাভুক্তদের বাইরে টিকা গ্রহণের সুযোগ পাবেন না। তবে বয়স্ক, প্রতিবন্ধী ও নারীরা তালিকাভুক্তিতে অগ্রাধিকার পাবেন। এদিনে যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া আমতলা মোড়, দুই নম্বর ওয়ার্ডে সম্মিলনী ইনস্টিটিউশন, তিন নম্বর ওয়ার্ডে বিএড কলেজ, চার নম্বর ওয়ার্ডে পুলিশ লাইন টালিখোলা মোড়, পাঁচ নম্বর ওয়ার্ডে পৌর কমিউনিটি সেন্টার, ছয় নম্বর ওয়ার্ডে টাউন হল ময়দান, সাত নম্বর ওয়ার্ডে গোলপাতা জামে মসজিদের সামনে, আট নম্বর ওয়ার্ডে বেজপাড়া শ্রীধর পুকুর পাড় ও নয় নম্বর ওয়ার্ডে নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে টিকা দেয়া হচ্ছে। এর আগে প্রথম দফায় গত ৭ আগস্ট সারাদেশে গণটিকা কার্যক্রম পরিচালিত হয়। এ দিনের গণটিকার প্রথম ডোজ গ্রহীতাদের পরবর্তীতে ৭ সেপ্টেম্বর ২য় ডোজ দেয়া হবে। প্রথম দফার গণটিকা কার্যক্রমে যশোরে ৫৭,৬০০ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিল। এবার গণ টিকায় সারাদেশে একদিনে ৮০ লাখ মানুষকে টিকার আওতায় আনার ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













