সাতক্ষীরা প্রতিনিধি ঃ গ্রাহকদের সুবিধার্থে স্বয়ংক্রিয় চালান পদ্ধতির মাধ্যমে সরকারী সকল প্রকার ট্রেজারি চালানের টাকা তাৎক্ষনিক ভাবে এখন থেকে জনতা ব্যাংকের সকল শাখায় জমা নেয়া হচ্ছে মর্মে জন সাধারনকে অবহিত করনের লক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়েছে। জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের আয়োজনে শনিবার বেলা ১১ শহরের নিউমার্কেট মোড় থেকে রোড শোটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। রোড শো নেতৃত্ব দেন, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের ডি.জি.এম হামিদুল হক ও এ.জি.এম রুকনুজ্জামান। এ সময় রোড শোতে সাতক্ষীরার সকল শখার ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। রোড শোতে বক্তারা বলেন, গ্রাহকদের সুবিধার্থে স্বয়ংক্রিয় চালান পদ্ধতির মাধ্যমে পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ সকল প্রকার ট্রেজারি চালানের টাকা এখন থেকে তাৎক্ষনিক ভাবে জনতা ব্যাংকের সকল শাখায় জমা নেয়া হবে। এর মধ্য দিয়ে জনতা ব্যাংক গ্রাহক সেবায় আরো একধাপ এগিয়েছে বলে তারা দাবী করেন।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...













