নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের (বেড়গোবিন্দপুর) একটি ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে দ্বিধাবিভক্ত এলাকাবাসী। স্থানীয় ইবতেদায়ী মাদরাসায় ভোট কেন্দ্রটি স্থানান্তরে আপত্তি জানিয়েছেন এলাকাবাসীর একাংশ। ওই মাদরসা বাদে অন্য জায়গায় ভোট কেন্দ্র স্থানান্তরের দাবিতে সোমবার জেলা নির্বাচন অফিসার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপিতে এলাকাবাসীর পে স্বার করেছেন ৬নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী বাবুল আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান মানিক, বর্তমান সভাপতি নাজিম উদ্দীন সরদার, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান পাভেল ও সাধারণ সম্পাদক তবিবর রহমান। তাদের দাবি, আগামি ১১ নভেম্বর যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের আগে ৬ নম্বর ওয়ার্ডের (বেড়গোবিন্দপুর) ভোট কেন্দ্রটি স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভুল তথ্য দিয়ে কৌশলে মেম্বর প্রার্থী মহব্বত আলী ও মহিলা মেম্বর প্রার্থী শাহানারা খাতুনকে সুবিধা দিতে তাদের বাড়ি সংলগ্ন মাদরাসায় কেন্দ্রটি স্থানান্তর করা হচ্ছে। জনস্বার্থ বিবেচনায় কেন্দ্রটি পূর্বের স্থান অথবা কমিউনিটি কিনিকে স্থানান্তরের দাবি করা হোক। এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বলেন, আগে ব্র্যাক স্কুলে কেন্দ্রটি ছিল। বর্তমানে সেই স্কুল আর নেই। এজন্য কেন্দ্র স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসার সরেজমিনে পরিদর্শন করে সম্ভাব্য তিনটি জায়গার সুবিধা-অসুবিধা উল্লেখ করে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠিয়েছেন। নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। এক প্রশ্নের জবাবে সেলিম রেজা বলেন, ওই কেন্দ্রে ১২শ’ বেশি ভোটার রয়েছে। ছয়জন প্রার্থীর এজেন্ট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বসার জায়গা হবে না ওই কমিউনিটি কিনিকে। সেখানে ছোট ছোট মাত্র দুটি ক রয়েছে। অপরদিকে ইবতেদায়ী মাদরাসায় ক সংকট নেই। সামনে ফাঁকা জায়গাও আছে। কেন্দ্রটি স্থানান্তর নিয়ে এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
Home
যশোর স্পেশাল চৌগাছায় ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে দ্বিধাবিভক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














