দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার-২০২১ এ পটুয়াখালীর দশমিনার মজুমদার দেবযানী একক লোকনৃত্যের খ বিভাগে তৃতীয় স্থান অধিকার করে জাতীয় পুরস্কার পেয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে শিামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কুশীলবদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মহড়া কে অনুষ্ঠিত ‘একক লোকনৃত্য’ খ বিভাগে সারাদেশ থেকে আগত ৯৮ জন ক্ষুদে নৃত্যশিল্পীর মধ্যে চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে মজুমদার দেবযানী। সে উপজেলার আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। মজুমদার দেবযানী লেখাপড়াতেও মেধাবী। মজুমদার দেবযানী বাবা দেবাষীশ মজুমদার বলেন, প্রতিযোগিতার ‘খ’ বিভাগের সেরা দশ এর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে আমার মেয়ে। এতে আমি ও আমার পরিবারসহ সংস্কৃতিপ্রেমীরা আনন্দিত হয়েছে।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














