মহম্মদপুর (মাগুরা)প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহম্মদপুর থানার আয়োজনে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যে এদিন সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে থানা চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় মহম্মদপুর থানার ওসি মোঃ নাসির উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, সহকারী অধ্যাপক মোছাঃ রাশিদা পারভীন, প্রভাষক মুরাদ চৌধুরী ও নারী নেত্রী শিউলি ফারুক প্রমূখ। আলোচনা সভা শেষে বাংলাদেশ পুলিশ অব ইন্সপেক্টর জেনারেল বিপিএম (বার) ড. বেনজীর আহমেদ এঁর সৌজন্যে মহম্মদপুর থানার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজাকে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














