রাজগঞ্জ প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর উপজেলা রিটার্নিং অফিসারের কাছে ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (৩১ অক্টোবর-২০২১) বিকালে চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত শিক মোঃ আকবার হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কওছার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ও সমাজসেবক মোঃ আঃ জব্বার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য- আগামি ২৮ নভেম্বর-২০২১, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














