স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধা শহাজাহান আলীর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে প্রেসকাব যশোরে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। বীর মুক্তিযোদ্ধা শহাজাহান আলীর পুত্র শাহাজাদা নেওয়াজের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রিয় চেয়ারম্যান শেখ আতিকুর বাবু। বিশেষ অতিথির বক্তৃতা করেন ডিএল এফ প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সংবাদপত্র পরিষদ যশোর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য আহসানউল্লাহ ময়না, সাবেক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদেরকে হত্যা পর। বঙ্গবন্ধুর সোনার বাংলা থেকে মুক্তিযুদ্ধের সকল নিশানা মুছে ফেলে দিতে দেশের বিভিন্ন স্থানে থাকা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে তারই অংশ হিসেবে যশোরের বীর মুক্তিযোদ্ধা শহাজাহান আলীকে হত্যা করা হয়। তিনি আরো বলেন মুক্তিযোদ্ধাদের সম্মান সবার উর্দ্ধে রাখতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযোদ্ধাদের নামে করার দাবী জানান। সেই সাথে যশোর শহরের চোরমারা দিঘীর দণিপাড় সড়কটি বীর মুক্তিযোদ্ধা শহাজাহান আলীর নামে করার দাবী জানান তিনি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














