মিশকাতুজ্জামান,নড়াইল : নড়াইলের লোহাগড়া পৌর সভার মেয়র হলেন আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী সৈয়দ মশিয়ুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল আলম আশরাফ জগ প্রতিক। রিটানিং অফিসার মোঃ ওয়ালউল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় ফলাফল ঘোষনা করেন। তিনি জানান, নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ মশিয়ুর রহমান পেয়েছে ৯ হাজার ৫’শ ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বদ্বী বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল আলম আশরাফ জগ প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৬’শ ৫৯ ভোট। নৌকা প্রতিকের প্রার্থী মশিয়ুর রহমান ২ হাজার ৯’শ ২৬ ভোট বেশি পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর আগে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র পরির্দন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, যুবলীগ নেতা সৌমেন চন্দ্র বসু, জেলা স্বেচ্ছাসবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম, সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ দলীয় নেতৃবৃন্দ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













