ভ্রাম্যমান প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ২০২১-২২ অর্থবছরে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা করে মোট ১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার টাকা সরকারি বরাদ্দে আবাসন প্রকল্পের মাধ্যমে বাসস্থান পাচ্ছেন ১১ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার পরিবার। বর্তমান সরকার গৃহীত অন্যতম প্রশংসনীয় এ প্রকল্পটি বাস্তবায়নে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দেবহাটা উপজেলা প্রশাসন। বুধবার বেলা ১২টায় ওই প্রকল্পের দাখিলকৃত দরপত্রের লটারী অনুষ্ঠিত হয়েছে। এরআগে গত মাসের প্রথমদিকে প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহী ঠিকাদারী প্রতিষ্ঠানের দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। যার প্রেক্ষিতে জেলা ও জেলার বাইরের ৮৭টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেন। দরপত্র দাখিলকারীদের মধ্যে বিভিন্ন ত্রুটি জনিত কারতে তিনটি প্রতিষ্ঠানের দরপত্র বাতিল ঘোষনা করা হয় এবং বাকি প্রতিষ্ঠান গুলোর মধ্য থেকে ঠিকাদার নির্বাচনে লটারী সম্পন্ন হয়। লটারীতে তালার মেসার্স এসকে ব্রাদার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি প্রথম, মেসার্স আকবর কনষ্ট্রাকশন দ্বিতীয় এবং সাতক্ষীরার কাটিয়া এলাকার বিদ্যুত ট্রেডার্স তৃতীয় অবস্থানে নির্বাচিত হন। এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা প্রেসকাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, ঠিকাদার শেখ মারুফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুলিয়া গুরুগ্রামের বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার ঘোষ, উত্তর পারুলিয়ার এছাক আলী, মাঝ পারুলিয়ার খতিব তরফদার, গোপাখালির আব্দুর রশিদ সরদার, খলিশাখালির কাজল মিয়া, কামিনীবসূর ছফেদ আলী, ঘলঘলিয়ার বাবর আলী, দাদপুরের নজরুল ইসলাম, দেবহাটার আকবার আলী, পারুলিয়া খাসপাড়ার আব্দুল হামিদ গাজী ও দেবহাটার জাহান আলী গাজীর পরিবার এ প্রকল্পের আওতায় প্রত্যেকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা বরাদ্দে সরকারি আবাসন পাবেন বলে প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














