এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বড় ব্রিজের উপর দীর্ঘদিন ধরে পিচ খোয়া উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক ও জননপদ বিভাগের পুটিংয়ের ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই। যানবাহন চলাচল করছে ঝুকি নিয়ে। ১৯৫৭ সালে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আইয়ুব খান। ব্রিজটি নির্মান করতে সময় লাগে দীর্ঘ ৮বছর। ১৯৬৫ সালে ব্রিজটি উদ্ভোধন করেন তৎকালীন সময়ের সামরিক সরকার। ব্রিজটির মেয়াদ বর্তমানে ৫৬ বছরে পদার্পন করেছে। কিন্তু ব্রিজটি এখনও খুবই মজবুত রয়েছে। সাতক্ষীরা স্থলবন্দর ভোমরা থেকে ট্রাক গুলি মালামাল নিয়ে উক্ত ব্রিজের উপর দিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় গমন করে। এছাড়া ঢাকাগামী পরিবহন, লোকাল বাস, মাইক্রো, পিকআপ, ১০ চাকার পিকআপ ৪০-৪৫ টন মালামাল নিয়ে, ৬ চাকার ট্রাক ৩০ টনের মত মালামাল নিয়ে চলাচল করে। গাড়ির চাকাগুলি যখন ঐ গর্তের মধ্যে পড়ে তখন ব্রিজটা থরথর করে কাঁপে। এদিকে রাধের আঁধারে অনেক ভ্যান সাইকেলগুলি ব্রিজের গর্তের মধ্যে পড়ে ভেঙ্গে যায়। এসময় সাইকেল ও ভ্যান চালকরা আহত হয়। মোজাহার কোম্পানি ব্রিজের উপর কার্পেটিং করেছে যার মেয়াদ ১বছর না হতেই ব্রিজের উপর গর্তে পরিনত হয়েছে। এই মুহুর্তে উক্ত ব্রিজের উপরের গর্তটি যদি পুটিং না করা হয় তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তখন এই ক্ষতির দ্বায় দায়িত্ব কে নেবে ?
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














