তালা(সাতক্ষীরা) প্রতিনিধি : তালার তেঁতুলিয়া ইউয়িন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান এমএম আবুল কালাম আজাদ ও ১২ জন ইউপি সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল তালার তেঁতুলিয়া ইউয়িন পরিষদের আয়োজনে পডিষদ চত্বরে অভিষেক অনুষ্ঠানে তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। ব্যাবসায়ী বাবলার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,তেঁতুলিয়া নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান,ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল আজিজ , শিক্ষক নেতা এমএম আবুল কাশেম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদি প্রমুখ। উপস্থিত ছিলেন,নব-নির্বাচিত ইউপি সদস্য ওয়ার্ড অনুসারে,শংকর কুমার দাশ, আলাউদ্দীন সরদার,আমিনুল ইসলাম,মোহাম্মাদ আলী মোড়ল,মতিয়ার রহমান, মনিরুল ইসলাম,কামরুজ্জামান, দেলোয়ার হোসেন,মশিয়ার রহমান,সংরক্ষিত ইউপি সদস্য রেশমা বেগম, রেবেকা বেগম,জাকিয়া সুলতানা ইতি সহ সাংবাদিক ও শুশীল সামাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













