মাসুদ রানা,মোংলা ঃ তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও পরিবহণ ভাড়া বাড়ানোর দাবীতে শনিবারও মোংলায় যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় একেবারে ফাঁকা অবস্থায় রয়েছে মোংলা-খুলনা মহাসড়ক। জ্বালানী তেলের দাম বাড়লেও পরিবহণ ভাড়া বাড়িয়ে নির্ধারণ না করে দেয়ায় শুক্রবার ভোর থেকে বাস-ট্রাক চলাচল বন্ধ রেখেছেন মালিক – শ্রমিকেরা। ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দর জেটি থেকে যেমন কোন পণ্য বের হচ্ছেনা তেমনি ঢুকছেও না। তবে জেটির অভ্যন্তরে সকল ধরণের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরের ট্রাফিক বিভাগ জানায়, এমনিতেই শুক্র ও শনিবার জেটি থেকে পণ্য পরিবহণ বন্ধ থাকে। আর পরিবহণ চলাচল বন্ধ থাকায় জেটি থেকে পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। এছাড়া ইপিজেডসহ শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরীতেও উৎপাদন স্বাভাবিক থাকলেও মুলত পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় ও জরুরী পণ্য হিসেবে দুই একটি ভোজ্য তেল ও গ্যাসবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। বাকী অন্যান্য ফ্যাক্টরীগুলোর সামনে ট্রাক রেখে বেকার সময় পার করছেন চালক-হেলপাররা। ইপিজেডের মহাব্যবস্থাপক মাহমুদ আহমেদ সিদ্দিক বলেন, ইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরীর পণ্য মুলত মোংলা বন্দর ও বেনাপোল বন্দর দিয়ে আনা-নেয়া হয়ে থাকে। সেই কারণে বেনাপোল দিয়ে ইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরীর কাঁচামাল ও পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। তেলের দাম কমানো নতুবা ভাড়া বাড়ানোর দাবীতে শনিবারও সকল বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক – শ্রমিকেরা। বাস চলাচল বন্ধ থাকায় তাদেরকে না খেয়ে কষ্টে জীবনযাপন করতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














