স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন, এই প্রতিপাদ্যে যশোরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় যশোর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ। এসময় তিনি বলেন, সরকারের টেকসই উন্নয়ন প্রচেষ্টাকে সুনিশ্চিত করতে বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে সমবায়ের আদর্শ ও মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, পৌর মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন। জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এসএম মঞ্জুরুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি আব্দুস ছাত্তার, মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোজাম্মেল হোসেন মিঠু, সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি আহাদুল ইসলাম, আরবান আর্টিজান্স সমবায় সমিতির সদস্য ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট আবু সেলিম রানা, জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন কারী রফিকুল ইসলাম। গীতা পাঠ করেন জেলা সমবায় বার্যালয়ের উপ সহকারী নিবন্ধক মৃণাল কান্তি মল্লিক ও বাইবেল পাঠ করেন যশোর খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ক্রেডিট অফিসার টিটু সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক আহসান হাবীব পারভেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদি হাসান মিন্টু, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, আওয়ামী লীগ নেতা মুন্সী মহিউদ্দিন, লুৎফর কবীর বিজু প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














