বেনাপোলে থেকে এনামুলহক ঃ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের আজ ২য় দিন।আর এই ধর্মঘটের ফলে বেনাপোলে আটকা পড়েছেন শত শত পাসপোর্ট যাত্রী। ধর্মঘটের কারণে বেনাপোল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় ভারত থেকে আসা যাত্রীরা বেনাপোলে আটকা পড়ে চরম ভূগান্তিতেপড়েন তারা। অনেকে রিকশা ভ্যানে করে চলে যাচ্ছেন আত্মীয়-স্বজনদের বাড়ি। আবার অনেকে পরিবহন অফিস ও আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন। ভারত ফেরত যাত্রীরা বলেন, ‘গণপরিবহন না থাকায় চরম সমস্যায় পড়েছেন তারা। কতদিন এখানে আটকে থাকতে হবে তা নিয়েও শঙ্কিত তারা। বেনাপোল ইমিগ্রেশনের ওসি রাজু আহম্মেদ বলেন,বাংলাদেশে ধর্মঘট হলেও সকাল থেকেই ভারত থেকে ফিরছেন পাসপোট যাত্রীরা।তবে সকাল থেকে কতজন যাত্রী দেশে ফিরেছেন সেটা সন্ধা ছাড়া বলা সম্ভব না। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে যশোরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভায় অনির্দিষ্ট কালের জন্যে ধর্মঘটের ডাক দেওয়া হয়। সভায় তারা জানান, ডিজেল প্রতি লিটার ১৫ টাকা বাড়ানো পরিবহন সেক্টরকে তিগ্রস্ত করবে। করোনার প্রকোপ কমে এলেও সাধারণ মানুষের জীবন যাত্রা এখনও স্বাভাবিক হয়নি। ফলে অধিকাংশ মানুষের আয় কমে গেছে। এমন পরিস্থিতিতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোয় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে গেছে। বিষয়টি অতিদ্রুত সমাধানে সংশ্লিষ্টরা ব্যবস্থা গ্রহণ করবে এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














