তালা(সাতক্ষীরা)প্রতিনিধি : রবিবার(৭ নভেম্বার) সকাল ১১ টায় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন. চিত্রশিল্পী পরিবারের সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্,সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,ঢাকা বিশ^বিদ্যালয় আর্ট ইন্সটিটিউটের অধ্যাপক শেখ আফজাল প্রমুখ। এসময় বক্তব্য রাখেন আ:লীগ নেতা ও শিল্পী পরিবারের সদস্য সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শারমীন আকবর হাশেমী,সৈয়দ জুনায়েদ আকবর,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম আজাদ,উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী সহ সরকারী কর্মকর্তা ও এনজিও,সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














