মাসুদ রানা,মোংলা ঃ জ্বালানী তেলের মূল্য বাড়ায় রবিবারও তৃতীয় দিনের মত মোংলায় বাস-ট্রাক চলাচল বন্ধ সম্পূর্ণ বন্ধ রয়েছে।বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে যাত্রী সাধারণ। যাত্রীদেরকে বিকল্প ব্যবস্থায় মোটরসাইকেল, টমটম, নসিমন, অটো ও মাহেন্দ্রে করে কয়েকগুন বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। আর ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দরের শিল্প এলাকার পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। বাস-ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা-খুলনা মহাসড়ক ও শিল্পাঞ্চলে স্থবিরতা বিরাজ করছে। অলস বসে খেয়ে না খেয়ে সময় পার করছেন পরিবহণ শ্রমিকেরা। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় পর্যটক শূণ্য হয়ে পড়েছে গোটা সুন্দরবন। সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, পরিবহণ ধর্মঘটের কারণে লোকজন আসতে না পারায় পর্যটন স্পটগুলো ফাঁকা রয়েছে। এখন পর্যটকদের ভ্রমণ মৌসুম। এর আগে করোনায় দীর্ঘদিন পর্যটক আসা বন্ধ ছিল। এরপর খুললেও এখন আবার পরিবহন ধর্মঘট চলছে। লোকজন আসতে না পারায় বনবিভাগের রাজস্ব আদায়ের টার্গেট পূরণও কঠিন হয়ে পড়বে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














