স্টাফ রিপোর্টার : সারা দেশে চলমান কাগজ পত্র ত্রুটি ও হেলমেট বিহীন মোটর সাইকেল আটক অভিযান যশোরেও অব্যাহত রয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ডে এই অভিযান পরিচালনা করেন যশোর ট্রাফিকের টিএসআই মাসুম ও এ এস আই মোজাম্মেল হোসেন সহ সঙ্গীয় ফোর্স। এ সময় কাগজ পত্রে বিভিন্ন ক্রটি থাকায় শতাধিক মোটর সাইকেল আটক করা হয়েছে। কয়েকটি মোটর সাইকেলকে মামলার আওতায় আনা হয়েছে। এছাড়া কাগজ পত্র না থাকার কারণে শতাধিক মোটর সাইকেল জব্দ করে স্থানীয় বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায় অভিযানে থাকা পুলিশ। অভিযানে থাকা পুলিশ প্রশাসন কর্মকর্তারা বলেন হেলমেট এবং যথাযথ কাগজ পত্র বিহীন কেউ বাইক নিয়ে রাস্তায় চালাবেন না। নিজে সুস্থ থাকুন দেশ ও জাতিকে সুস্থ রাখুন। আমাদের লক্ষ্য সুন্দর ও নিরাপদ সড়ক।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














