ভ্রাম্যমান প্রতিনিধি : দেবহাটায় রবি ২০২০-২১ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা,গম, ভুট্টা ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। স্বগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান। উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার আহম্মদ সাঈদ, ইব্রাহিম খলিল, আবুল কালাম, আফজাল হোসেন, জাহিদ হোসেন, আলাউর রহমান সহ বিভিন্ন এলাকার কৃষকগন। এসময় ৪৫০ জনকে শরিষা, ১০০ জনকে গম, ৮০ জনকে ভুট্টা, ৩০ জনকে খেসারী সহ মোট ৬৬০ জন চাষিকে বীজ ও সার প্রদান করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













