স্টাফ রিপোর্টার ॥ প্রেসকাব যশোরের সহসভাপতি, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি, দৈনিক যশোর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূর ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি আছেন। সোমবার সকালে যশোর মুসলিম এইড ইনষ্টিটিউট অব টেকনোলজিতে দায়িত্ব পালন করার সময় হঠাৎ তার বুকে ও পিঠে প্রচণ্ড ব্যাথা অনুভব হয়। এবং তিনি অজ্ঞান হয়ে পড়ে। জরুরিভাবে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান সেখানেই তিনি চিকিৎসকদের পর্যবেণে আছেন। সাংবাদিক নুর ইসলামের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। অপরদিকে সাংবাদিক নূর ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সহসভাপতি এম. আইউব, সহসভাপতি কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, কোষাধ্য এম এ আর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী কমিটির সদস্য হানিফ ডাকুয়া।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














