আশাশুনি প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আশাশুনি উপজেলা শাখার নয়া নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীর দপ্তর। দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামান স্বাক্ষরিত এক পত্রে জানাগেছে, গত ২৩ সেপ্টম্বর কেন্দ্রীয় অপর সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত পত্রে আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ও প্রকাশিত লিখে ঘোষনা দেন। সোসাল মিডিয়ায় এ খবর পাওয়া মাত্রই পরদিন ২৪ সেপ্টম্বর কয়েকজন যুগ্ম-আহবায়ক ও সদস্যসহ ১৭ জন পদত্যাগ পত্র জমা দেন। কেন্দ্রীয় দপ্তর পদত্যাগপত্রের বিষয়টি আমলে নিয়ে আলোচনান্তে কমিটি গতিশীল করার লক্ষ্যে প্রথম যুগ্ম-আহবায়ক হাবিবুল্লা হাবিলকে সকল ক্ষেত্রে ‘সুপারিশ ক্ষমতাপ্রাপ্ত’ করে কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামান গত ০৮ অক্টোবর সোমবার এক নয়া নির্দেশনা দিয়েছেন। পত্র প্রাপ্তিতে পদত্যাগকারীদের মধ্যে দলীয় কার্যক্রমে গতি ফিরে এসেছে বলে নয়া কমিটি প্রথম য়ুগ্ম-আহবায়ক হাবিবুল্লাহ হাবিলসহ পদত্যাগকারীরা জানান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













