স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম. আব্দুল্লাহকে ফেনীতে বোনের বাড়ি থেকে পুলিশ আটক করে হেনস্তার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। শনিবার সকাল সাড়ে ১১ টায় প্রেসকাব যশোরের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ভাই এখন তার বোনের বাড়িতে বেড়াতে যেতে পারবেন না। গেলেই পুলিশ হানা দিবে। সভ্য সমাজে এটি কোন ভাবেই কাম্য নয়। এ ধরনের আচরণ থেকে পুলিশকে বিরত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সংগঠনের সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, লোকসমাজের ডেপুটি ইউনিট চিফ মীর মঈন হোসেন মুসা, সদস্য বিএম আসাদ ও শেখ আব্দুল্লাহ হুসাইন। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














