বেনাপোল প্রতিনিধি: ভারত-বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক জোরদার করতে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের একটি সাইকেল র্যালি ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছে। রবিবার বেলা ১২টার সময় দলটি বেনাপোল-পেট্টাপোল নোম্যান্সল্যান্ডে পৌছালে ফুল দিয়ে তাদেরকে স্বাগতম জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার কমান্ডার মোঃ হাফিজুর রহমান জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলে সাইকেল র্যালিতে অংশ নেবে দুই দেশের সেনা সদস্যরা। এই সাইকেল র্যালিতে সেনা সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জেলা পরিদর্শন করবেন। আজ ১৪তারিখ থেকে আগামী ১৯ তারিখ পর্যন্ত বাংলাদেশ ভ্রমন শেষে র্যালীটি পুনরায় দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে। এসময় বেনাপোল-পেট্টাপোল নোম্যান্সল্যান্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেড কমান্ডার হাফিজুর রহমান ও ভারতের পে বিগ্রেড জেনারেল দীনেশ চন্দ্র শিং কল্যাণ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














