এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান উন্নয়নে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (ইউজিবিপি) আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসার মান উন্নয়ন ও রোগিদের চিকিৎসা আশাশুনিতেই করানোর সুযোগ সৃষ্টির লক্ষ্যে চিকিৎসা সরঞ্জাম প্রদানের ব্যবস্থা করেছেন। প্রধান অতিথি হিসেবে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার সরঞ্জামাদি গ্রহন করেন। সরবরাহকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে অক্সিজেন কনসিনারেটর, পালস অকসিমেটর, ফোসিটার, অক্সিজেন সিলিন্ডার, ইসিজি ও আইপিএস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














