কয়রা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহদর, শেখ আবু নাসেরের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার চাচি, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দীন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দিন, নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন বাবুর রত্নগর্ভা মাতা এবং বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তনময়ের দাদিমা শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলে কয়রায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর সার্বিক সহযোগিতায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহসীন রেজার সভাপতিত্বে ১৬ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রত্নগর্ভা মাতা শেখ রাজিয়া নাসেরের জীবনী আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন, খগেন্দ্র নাথ মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনীক সম্পাদক সাবেক ছাত্রলীগ সভাপতি কয়রা সদর ইউনিয়নের নবাগত চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম,সাংগাঠনীক সম্পাদক এ্যাড. মোশারফ হোসেন। মহিলা আওয়ামী লীগ সভাপতি নীলিমা চক্রবর্তীম, যুব মহিলা লীগ সভাপতি সুমাইয়া ইয়াছমিন লতা, সাধারণ সম্পাদক সুলতানা হোসেন মিলি,শ্রমিকলীগ সভাপতি আব্দুল হালিম সহ স্মরণ সভা অনুষ্ঠানে উপজেলার ৭ ইউনিয়নের নবাগত চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ। স্মরণ সভা শেষে দোওয়া অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা লীগ নেতা মাও: ওয়াজেদ আলী। অনুষ্ঠান শেষে তাবারক ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













