ঝিনাইদহ প্রতিনিধি ঃ ১৫ নভেম্বর ২০২১ তারিখ রাত ২০:৪০ ঘটিকার সময় র্যাব-৬,(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সাগুয়া বাজারস্থ এলাকায় মাদকদ্রব্য ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সাগুয়া বাজারস্ত মো: আলমগীর হোসেন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসমী ১। মো: আনিসুর রহমান(৪৭), পিতা-মৃত আব্দুল রশিদ, সাং- নগরবর্নি, থানা- চৌগাছা, জেলা- যশোর ২। মো: আশরাফুল(৩০), পিতা- মৃত মশিয়ার, সাং- সামন্তা, থানা- মহেশপুর, জেলা ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ২৩০ বোতল ফেন্সিডিল, ০৪ কেজি গাঁজা, ০১টি মোটরসাইকেল, ০২টি মোবাইল এবং ০৪টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা রুজু করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














