সাতক্ষীরা প্রতিনিধি ঃ র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার বল্লী এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক চোরাচালানীকে আটক করেছে। সোমবার রাতে বল্লি ইউনিয়নের নারায়নপুর গ্রামের রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা একটি মাঠ থেকে উক্ত চোরাচালানীকে আটক করা হয়। আটক চোরাচালানীর নাম মাসুম বিল্লাহ শেখ (২৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের মৃত আবু বক্কর শেখের ছেলে। র্যাব জানায়, বল্লি ইউনিয়নের নারায়নপুর গ্রামের রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের উপর কয়েকজন চোরাচালানী মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ উক্ত চোরাচালানীকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার কাছ একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাচালানীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














